ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।
এছাড়া আরেক অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির মেম্বারকে গ্রেপ্তার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানায় নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, ওনারা ছাড়াও আরও অনেকে বিভিন্ন থানায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।