দারুল কোরআন মডেল মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মারুফ আহমেদ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার এলাকায় অবস্থিত দারুল কোরআন মডেল মাদ্রাসায় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়।

দারুল কোরআন মডেল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সুলতানপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আলী আশরাফ, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী (রহ:) আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সালাম, আলেখারচর জামে মসজিদের খতীব মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আহমাদী, কুমিল্লা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ, মহানগর দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাও: মুফতি নুরুল আলম সিদ্দিকী, ধনুয়াখোলা আহমেদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আবু সোয়াইব বিল্লাহ, চান্দিনার মাওলানা গোলাম মাওলা ফারুকী এবং হাফেজ গাজী রাফি বিন আনসারী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুন কোরআন মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি শামসুল আলম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাজী মো: শাহ আলম আনসারী।
আলোচনা পর্বে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষপর্বে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।