দেবিদ্বারে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাকিব (২১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি ভৈষেরকুট এলাকার রফিকুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও সেবন প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে