দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের সম্মেলনে নিল মিয়া সভাপতি, আজিজ সম্পাদক

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার:

কুমিল্লার দেবীদ্বারে ভূমিহীন সংগঠনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় সুবিল ইউনিয়নের বুড়িরপার শিশু পার্কে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভূমিহীন নেতা মো. আবু মিয়ার সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার রসুলপুর কার্যালয়ের সংগঠক উজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার উপজেলা সভাপতি আব্দুল ওয়াদুদ, মো. গোলাম মোস্তফা, মো. নাসির উদ্দিন মাস্টার।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মো. নিল মিয়া, হাসেনা বেগম, জোবেদা বেগম, নাজমা বেগম প্রমুখ।

প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার বলেন, দেশ ও জাতি আজ কঠিন সংকটে নিমজ্জিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সাধারণ মানুষের নাগালের বাইরে। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন ভূমিহীন ও সাধারণ মানুষ।

আমাদের মৌলিক অধিকার এবং অস্তিত্বের লড়াইয়ে রাজপথে নামতে হচ্ছে। যে মাটির বুকে আমাদের জন্ম, যে মাটিতে আমরা ফসল ফলাই, দুর্ভাগ্যজনকভাবে সেই মাটির ওপরই আজ আমাদের কোনো অধিকার নেই। নদীভাঙন, দারিদ্র্য আর নানা সামাজিক বৈষম্যের শিকার হয়ে আজ লক্ষ লক্ষ মানুষ ভূমিহীন ও গৃহহীন।

তিনি আরও বলেন, যৌতুক-বাল্যবিয়ে, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, বলৎকার, লুটপাট, চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতির করাল স্রোতে ভাসছে মানুষ। এ অবস্থায় ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অসংগতি দূর করতে হবে।

সম্মেলনে নতুন ১১ সদস্যের কমিটি ঘোষণা করেন ও শপথবাক্য পাঠ করান নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সমন্বয়ক আব্দুল জব্বার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি- আবু মিয়া, সহসাধারণ সম্পাদক নাজমা বেগম, সাংগঠনিক সম্পাদক কাকলি বেগম, সহসাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল আলীম, সদস্য- বিফুলা বেগম, আবুল বাশার, বিউটি বেগম, আলাউদ্দিন।

সম্মেলনের পূর্বে গণসংগীত, জাগরণী সংগীত, নৃত্য এবং সম্মেলনের পর ‘ময়নার সংসার’ নাটক পরিবেশিত হয়।