‎বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউট সংলগ্ন একটি মসজিদ মাঠে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্লাহ সওদাগর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নেয়ামত উল্লাহ।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন এবং সদস্য সচিব কাজী মাসুদ হাসান।

‎দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার বিতরণ করা হয়।