ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রিপন ভূইয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, মালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক কাজী মো. মোবারক হোসাইন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকার, শরাফ উদ্দিন সরকার ও মনির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অভিভাবক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।