ভাষানিয়া ইউনিয়নে কুমিল্লা-২ আসনের এমপিকে গণ সংবর্ধনা

মো. কামাল হোসেন মোল্লা, হোমনা।।
হোমনা উপজেলার ৭ নং ভাসানিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

কাশিপুর হাসিমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সেক্রেটারি ভিপি মোজাম্মেল হক মুকুল, শবে কবুতলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি সানাউল্লা সরকার, সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক সম্পদ চেয়ারম্যান ও হানিফ মিয়া ঠিকাদার।

ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ।