হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোঃ কামাল হোসেন মোল্লা, হোমনা।।
কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার কুমিল্লা-২, হোমনা-তিতাস আসনের এমপি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

দিবসটি উপলক্ষে রেলি আলোচনা সভা ও তিতাস নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
ইউএনও মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল, হোমনা থানার ওসি টমাস বড়ুয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ ছানাউল্লাহ সরকার, সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল লতিফ প্রমুখ।