হোমনা-তিতাসের জনগণই হবে এমপি, আমি শুধু সেবক: স্বতন্ত্র প্রার্থী এপিএস মতিন খান

মো. আল আনাস, হোমনা

হোমনায় নির্বাচনী জনসভায় স্বতন্ত্র প্রার্থী এপিএস মতিন খান বলেছেন, “আমি পাশ করলে এমপি হবে হোমনা-তিতাসের জনগণ, আমি হবো আপনাদের সেবক।”
সোমবার অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জনগণের সেবক হতে তিনি তালা মার্কায় ভোট চান।

হোমনার সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-তিতাস বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল হক তপন ভূইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন পাঠান, রাজমিয়া, মুজিবুর রহমান, এড. মানিক মিয়া, মাইনুদ্দিন, টিপু, গাজী মহসিন, নাজমা হক, হাবিবুর রহমান প্রমুখ।