সংবাদ বিজ্ঞপ্তি।।
কুমিল্লা জেলার অপরাধ দমন এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলাজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, গত বৃহস্পতিবার রাতভর কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ সকল অপরাধ চক্রের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।