‎কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া

‎নিজস্ব প্রতিবেদক

‎কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী নাঈমা খন্দকার। এতে নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন।

‎গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। কাক ডাকা ভোর থেকেই তিনি তার নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়ছেন।

‎এরই মধ্যে গত কয়েক দিনে দাউদকান্দির কাজীরকোনা, দৌলদ্দি, গয়েশপুর, মুদাফফরদি, উত্তর গাজীপুর ও দক্ষিণ গাজীপুর, দোনারচর, নাগেরকান্দি,গৌরীপুর, ইলিয়টগঞ্জ এবং মোহাম্মদপুরসহ দুই উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি।
‎নাঈমা খন্দকার জানান, ধানের শীষের পক্ষে এবার ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।
‎তিনি বলেন অতীতে মন্ত্রী ও এমপি থাকতে ড. খন্দকার মোশাররফ হোসেন এলাকার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ অবকাঠাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন।
‎আশা করি উন্নয়নের স্বার্থে ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে এবারও ধানের শীষের পক্ষে রায় দেবেন।