চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যা বললেন এমপি মনিরুল হক চৌধুরী, ওনার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া তার বক্তব্যটি তুলে ধরা হলো।
-আমি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, আমার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আমি অবগত ছিলাম না এবং কে বা কারা এ মামলা দায়ের করেছেন, সে সম্পর্কেও আমার কোনো জানা নেই।
বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।
পরবর্তীতে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। তারা জানিয়েছে বাদি মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। সদর দক্ষিণ থানার ওসি, আমার এডভোকেটকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলেছি।
উল্লেখ্য, সংসদে সংঘটিত অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আমার যে অভিযোগ ছিল, তা আমি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছি। আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।
সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ।
মনিরুল হক চৌধুরী, এমপি
কুমিল্লা-৬।