পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার পদ্মকোট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোঃ জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সগীর আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শাহ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন— মোঃ জামাল হোসেন মুহুরি, মোঃ জীবন মুহুরি, মোঃ হারুন অর রশিদ, মাস্টার আবুল কালাম আজাদ, মোঃ ইদ্রিস মাঝি, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ আলী আহাম্মদ, মোঃ শামীম পান্ডব, মোঃ মিজানুর রহমান মাঝি, মোঃ তাজুল ইসলাম মাঝি, মোঃ করিম মাঝি, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ময়নাল হোসেন, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ নুরুজ্জামান, মোঃ হামিদ গাজী, মোঃ মফিজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবু তালেব, মোঃ আবুল হাশেম, মোঃ সুরুজ মিঞা, মোঃ আব্দুল হক, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শামীম এবং ছাত্রদলের পক্ষে মোঃ মহিউদ্দিন সরকার।
আরও উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, সালমান, রিদওয়ান, আবু মুছা, মনির হোসেন, মোবারক হোসেন, জাকির হোসেন, কবির হোসেন, খোরশেদ আলম, আব্দুল হালীম, মোঃ মনজু মিয়া, মোঃ পনির হোসেন, রাসেলসহ বিভিন্ন গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এসময় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং ইউনিয়নের প্রয়াত সাবেক বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ করা যায় এবং সুশৃঙ্খলভাবে কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।