পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সার ডিলার বরাদ্দ দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি দেবিদ্বার উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরদের সার ডিলার বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা সার ডিলার বরাদ্দের বিষয়টি পুনর্বিবেচনা এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় দেবিদ্বার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।