দেবিদ্বার উপজেলা বিএনপি দোয়া ও ইফতার মাহফিল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

‎দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচন-পরবর্তী পূর্ণমিলনী, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎ বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
‎কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গুনাইঘর উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন।

‎এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মুকবল হোসেন, সাংবাদিক মাসুদ রানা, বিএনপি নেতা জিয়া, জালাল, মুন্না মেম্বার, মোহাম্মদ আলী, হালিম সরকার, ছাত্র নেতা বিল্লাল, রাসেল ও ফরহাদসহ দলীয় নেতাকর্মীরা।

‎বক্তারা নির্বাচন-পরবর্তী সময়ে দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীরা একসঙ্গে ইফতার করেন।