গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার(০৬ এপ্রিল) সন্ধায় ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়।
ওসি মোঃ ফারুক হোসেন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে যেকোনো অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এসময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সহ-সভাপতি আবদুল কুদ্দুস ও গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহাম্মদ, সহসাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ও আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ইমাম হোসেন, সদস্য সোহেল ইসলাম ও সোহেল খান চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।