হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল),পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক মহিলা শেফালী বেগম প্রমুখ।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।