​২৭ প‌রিবারকে অ‌টো‌রিকশা ও আ‌র্থিক অনুদান দি‌লেন হাসনাত আব্দুল্লাহ

সি‌নিয়র রি‌পোর্টার।।
​অভাব-অনটনের সঙ্গে দীর্ঘদিন লড়াই করা অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে ব্যতিক্রম উ‌দ্যোগ নি‌য়ে‌ছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের ১০ লক্ষ টাকায় তি‌নি হা‌তে নি‌য়ে‌ছেন স্বাবলম্বীকরণ প্রকল্প। প্রকল্পটির আওতায় ১৯ জন অসহায় ব্যক্তির হাতে ১ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক এবং ৮ জনের হাতে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের অটোরিকশা তুলে দেওয়া হয়।
এর মাধ্যমে মোট ১৭টি প‌রিবার দা‌রিদ্র জয় করার সুযোগ পাওয়ার পাশাপাশি অন্যদের স্বাবল‌ম্বি কর‌তে ভূ‌মিকা রাখ‌তে পার‌বেন বলে জানান তি‌নি।

​শুক্রবার (৪ জুলাই) সকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১৭ উপকারভোগীর মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের দেয়া ১০ লক্ষ টাকায় কর্মক্ষম অথচ অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক‌টি স্বাবলম্বী করণ প্রকল্প হা‌তে নেয়া হ‌য়ে‌ছে। এই অনুদান ও অটোরিকশা শুধু আর্থিক সহায়তা নয়, বরং মানুষের আত্মনির্ভরশীল হয়ে ওঠার একটি সুযোগ। আমরা চাই, উপকারভোগীরা এই সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। এরজন‌্য সবাই মি‌লে এক‌টি তহ‌বিল গ‌ড়ে তোলা হ‌বে। যেখা‌নে এম‌পির পাওয়া ঐ‌চ্ছিক বরাদ্ধর সা‌থে উপকার ভোগী‌দের কাছ থে‌কে নেয়া টাকাও থাক‌বে।

​সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। অটোরিকশা পাওয়া মো. আবুল কালাম, মো. জহিরুল ইসলাম ও মো. ইদ্রিস মিয়া জানান, এই অটোরিকশা তাদের কাছে শুধু একটি যানবাহন নয়, বরং নতুন জীবনের স্বপ্ন। তারা বলেন, এটি তাদের নিয়মিত আয়ের পথ তৈরি করবে এবং সংসারের অভাব কিছুটা হলেও দূর করে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে সাহায্য করবে। তাদের জীবনে এটি নতুন পথের দিশা হয়ে এসেছে।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।