কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ট্যাবলেট জব্দ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। গতকাল রাত ২টায় আদর্শ সদরের গোলাবাড়ী এলাকা থেকে ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ (১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান, ১০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, অভিযানকালে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।