রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লা–০১ (দাউদকান্দি–মেঘনা) আসনের দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আজ এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিএনপির উদ্যোগে একটি বিশাল গণমিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এ ছাড়া জনসভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার এবং বিএনপি নেতা কামাল সরকার।
গণমিছিল, গণসংযোগ ও জনসভায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।