নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন সবুজ (৩০)নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২০শে ফেব্রুয়ারি) শুক্রবার সকালে উপজেলা কালিকাপুর ইউনিয়ন ছুফিয়া এলাকায়। নিহত সবুজ সীতাকুন্ড থানার সিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এস আই তোফায়েল আহমেদ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা ঘোলপাশা ইউনিয়ন ছুফুয়া এলাকায় ঢাকা গামী কাভাড ভ্যান (ঢাঃ মেঃ উ ১১-৬১৭৬) চলন্ত অবস্থায় সামনের দাঁড়ানো থাকা কাভাড ভ্যান (ঢাঃমেঃ ট ২১-৪৩০৪) কে পিছনে সজোরে ধাক্কা দিলেই চালক সবুজ গুরুতর আহত হয়। এ সময় চালাক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান গুরুতর আহত চালক সবুজের শরিলের নিচের অংশ মারাত্মক যখন হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার এস আই তোফায়েল আহমেদ জানান দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তা গুরুতর আহত চালককে হাসপাতালে পাঠাই সেখানে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে চালকের লাশ হস্তান্তর করা হবে।