রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দির পৌরসভায় তালপাতা রেস্টুরেন্ট মিলনায়তনে পাঠক ও সাংবাদিকদের নিয়ে দৈনিক সংগ্রাম পাঠক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, পেশাগত নৈতিকতা এবং পাঠক–সাংবাদিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সংগ্রাম দাউদকান্দি প্রতিনিধি রুবেল। বক্তব্য দেন ইত্তেফাক দাউদকান্দি প্রতিনিধি শরিফ প্রধান, দৈনিক বাংলাদেশ টুডে’র হোসেন মোহাম্মদ দিদার এবং দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি ও পাঠক ডা. গিয়াস উদ্দিন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার সম্পন্ন হয়। পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশ।