হোমনায় এক হাজার কৃষক পেলো বিনামূল্যের সার ও ধানবীজ

হোমনা প্রতিনিধি।।
হোমনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার এক হাজার কৃষককে বিনামূল্যের সার ও ধানবীজ প্রদান করা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও ধানবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা- ২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সেক্রেটারি ভিপি মোজাম্মেল হক মুকুল, ওসি টমাস বড়ুয়া, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার প্রমুখ।

এতে একজন কৃষককে পাঁচ কেজি করে ব্রি ধান- ৯৮ ধান বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।