হোমনায় মাথাভাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিতা ঘোষণা

মো. কামাল হোসেন মোল্লা।।
​কুমিল্লার হোমনা উপজেলার ১নং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুজ্জামান মিন্টু।

সোমবার বিকেলে উপজেলার মহিষমারি গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

​লিখিত বক্তব্যে নুরুজ্জামান মিন্টু জানান, তিনি বিগত দিনে ১২ বছর ওয়ার্ড মেম্বার ও মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সফলতার সাথে কাজ করেছেন।

স্থানীয় জনগণের চাওয়া ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতেই তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

​তিনি আরও বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক আন্দোলন ও মামলা-হামলার কারণে তিনি ও তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন। শত জুলুম ও অত্যাচার সহ্য করেও তিনি রাজপথে দলের সাথে থেকেছেন এবং এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলেন।

ভবিষ্যতেও নির্বাচিত হলে মাথাভাঙ্গা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আসন্ন নির্বাচনে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।