চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শ্ক্ষিার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি।
এ বছর গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেন। তার মধ্যে ৩ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত হন এবং পাশের হার ৭০%।