হোমনায় থানার উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মো. কামাল হোসেন মোল্লা, হোমনা।।
কুমিল্লার হোমনায় মাদক বিরোধী সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
রোববার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মোঃ শহিদুল ইসলাম, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা বিএনপি’র সেক্রেটারি ভিপি মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপি’র সভাপতি ছানাউল্লাহ সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি রেলি উপজেলা সদরের প্রধান প্ সড়ক প্রদক্ষিণ করেন।