মেঘনা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত কোহিনুর আক্তার হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেওয়া আসামিরা নিম্ন আদালতে জামিন নিতে গিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন।
গতকাল সোমবার (৫ অক্টোবর) কুমিল্লার আদালতে জামিনের জন্য হাজির হওয়া ৩৭ আসামির মধ্যে ছয়জনকে জামিন দেওয়া হলেও ৩১ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
সুত্র জানায় গত ২৫ আগস্ট এই মামলার ৪১ আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে তাঁদের নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী গতকাল সোমবার ৩৭ আসামি কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত শুনানি শেষে ছয়জনকে জামিন দেন এবং ৩১ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, গত ২ অক্টোবর কুহিনূর হত্যা মামলার আরও একজন আসামিকে আটক করে মেঘনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাঈদ সানাউল্লাহ।
মামলাটি দায়েরের পর এর আগে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে মামলা দায়েরের রাতেই এবং একজনকে পরদিন গ্রেপ্তার করা হয়। সোমবার ৩১ আসামিকে কারাগারে পাঠানোর পর মামলাটিতে গ্রেপ্তার ও আদালতের নির্দেশে কারাগারে থাকা আসামির সংখ্যা আরও বেড়েছে।
এদিকে চরবিনোদপুর ও আলীপুরবাসীর আভিযোগ আদালত আসামীদের জামিন না দেয়ায় আলিপুর ঘাট থেকে দাউদকান্দি রুটে চলাচল কারি ট্রলার চালদের মার দোর করছে পুরান ভাটেড়ার লোক জোন।
এবিষয়ে বিনোদপুর গ্রামের আলি আকবর বলেন আমরা নিরাপত্তাহিনতায় ভুগছি পুরান বাডেড়ার লোক জোন চরবিনোদপুর ও আলীপুরে ট্রলার চালদের গায়ে হাত তুলছে এবং এই নদী পথে চলাচল করলে মেরে ফেলার হুমকিও দিচ্ছে তারা।