বিএনপি কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ব‍্যারিস্টার রিজভীউল আহসান মূন্সীকে বহিষ্কারের দাবীতে মানববন্ধন

তাছকিয়া রহমান প্রতিভা,দেবীদ্বার।।
দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম সরকার ও উপজেলার এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ভূইয়াকে শারিরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে- কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব‍্যারিষ্টার রিজভিউল আহসান মুন্সীর বহিষ্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় এলাহাবাদ বাজারে এলাহাবাদ ইউনিয়নের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা অধ‍্যাপক আক্তার হোসেন, দেবীদ্বার উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. জালাল উদ্দীন তপন, এলাহাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক কৃষকদলের সভাপতি ও সাবেক মেম্বার মোঃ লিটন, এলাহাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ওমর ফারুক মেম্বার ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হেলাল, এলাহাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম, এলাহাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, এলাহাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল প্রমুখ।

বক্তরা বলেন, নজরুল ইসলাম বিএনপির দূর্দিনের কান্ডারী। গত ১৭ বছর বিএনপি নেতাদের খোঁজ খবর, আন্দোলন, মিছিল মিটিংয়ে নিজস্ব অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। তিনি ৯১ সাল থেকে দেবীদ্বারের বিএনপি একজন সৈনিক।

গত ৩ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের বিএনপি দলীয় সাবেক ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ঢাকা গুলশানস্থ বাসভবনে বিএনপি দলীয় এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএনপি নেতা নজরুল ইসলাম ও মোশাররফ হোসেন ভূইয়াকে লাঞ্চিত ও মারধর করে কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ব‍্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী। এসময়
সাবেক ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীসহ সিনিয়র নেতাদের উপর হাত তুলা একটি নেক্কার জনক ঘটনা। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং বিএনপি নেতা ব‍্যারিস্টার রিজভিউল আহসান মুন্সিকে বহিষ্কারের দাবী জানান।