কুমিল্লা-৫ এ জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের গণমিছিল

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া


‎কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আল্লাহর ৯৯ নাম অক্ষর চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎মিছিলে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় তারা নির্বাচনী স্লোগান দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালান।
‎সমাবেশে বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা জরুরি। তিনি দাবি করেন, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
‎তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে সকলকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
‎সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী নেতারাও বক্তব্য রাখেন। তারা বলেন, কুমিল্লা-৫ আসনে দলীয় কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করা হবে।
‎ তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশ্য আরও বলেন, আগামী ১২ তারিখ প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। কেউ যদি অন্যায়ভাবে ভোটকেন্দ্র দখল করতে আসে তাহলে শক্ত হাতে দমন করতে হবে। এসময় কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, মহানগর শুরা সদস্য লুৎফর রহমান খান মাসুম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, এনসিপির সমন্বয়ক মো. জহিরুল ইসলাম সরকারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।