মারুফ আহমেদ
নবগঠিত পানি সম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি) কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলা নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার হোটেল আল বাইক’এ আগমন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে নবাগত মন্ত্রীকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর উপজেলার বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ার আহামেদ, বুড়িচং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহামেদ, কাতার প্রবাসী ও বিএনপির নেতা জাকির হোসেন ভূইয়ার সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।