রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
রমজানকে সামনে রেখে দাউদকান্দি–মেঘনায় বিএনপির মনিটরিং সেল গঠন করেছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ডঃখন্দকার মারুফ হোসেনের ভেরিফাইড ফেসবুকে দলীয় নেতাকর্মীসহ সকলের উদ্দেশ্যে এ কথা বলেন।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) এলাকায় মনিটরিং সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করতে পারেন। পাশাপাশি কোথাও কোথাও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ডও ঘটতে পারে-এমন আশঙ্কা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।