হোমনা (কুমিল্লা)সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের বিএনপির এমপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, বিএনপির আর তারেক রহমানের বিরুদ্ধে যদি কেউ কোনো কটু কথা বলে ১২ তারিখের পরে তাদের হিসাব নেয়া হবে।
আজ রবিবার বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধানের শীষের কর্মী সমর্থককে যদি কেউ ধমক দেয় তাহলে ধমক দেয়া হবে তারেক রহমানকে। যদি কেউ বিএনপির সমর্থকদের ধমক দেয় তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।
সেলিম ভূইয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা-২ আসনের হোমনা তিতাসে ব্যাপক উন্নয়ন করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যদপর মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী এডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সেক্রেটারী বিপি মোজাম্মেল হক মুকুল প্রমুখ।