দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
দেবিদ্বারে চিকিৎসক, প্রাইভেট হাসপাতাল মালিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দেবিদ্বার প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতি-এর উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভি.পি. ময়নাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, কুমিল্লা ডা. রেজা মো. সারওয়ার আকবর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও), দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. মহিবুস সালাম খান।
ইফতার মাহফিলে দেবিদ্বারের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।