হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

‎মো. কামাল হোসেন মোল্লা, হোমনা

‎হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।

‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানার ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ দাশগুপ্ত, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লাসহ অন্যান্য সদস্যরা।

‎সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক প্রতিরোধ, হোমনা বাজারের যানজট নিরসনসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।