‎ঈদকে সামনে রেখে দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা মাসিক সভা

‎রোমান মিয়াজি, দাউদকান্দি প্রতিনিধি

‎আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার নাসির ডাক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।

‎সভায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমন, বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

‎ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় দাউদকান্দিকে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। ঈদকে সামনে রেখে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও সক্রিয় থাকতে হবে।”

‎সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।