সাবেক তিন সভাপতির স্মরণ সভা করলো কুমিল্লা প্রেসক্লাব

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক রূপসী বাংলার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আবদুল ওহাব, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাপ্তাহিক মেগোতি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ আমিনুল হক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খান স্মরণে স্মরণসভা ও মিলাদ দোয়া অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার সন্ধায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

প্রয়াত কুমিল্লা প্রেস ক্লাবের তিন সভাপতির স্মরণে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সাংবাদিক ওমর ফারুকী তাপস,সাংবাদিক মোঃ শহিদুল্লাহ, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সাংবাদিক এম ফিরোজ মিয়া, সাংবাদিক দিলীপ মজুমদার, সাংবাদিক জাহিদ হাসান, সাংবাদিক আনোয়ার হোসাইন, সাংবাদিক সেলিম রেজা মুন্সী, সাংবাদিক শাহ আলম শফি ,সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক বাহার রায়হান, সাংবাদিক খালেদ, সাইফুল্লাহ, সাংবাদিক দেলোয়ার হোসেন আকাইদ, সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, সাংবাদিক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক কামাল উদ্দিন।

আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী।