হোমনা প্রতিনিধি
হোমনায় রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
হোমনা পৌর এলাকায় দীর্ঘদিনের চলাচলের একটি রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগে পৌর প্রকৌশলী মো জহির উদ্দিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। প্রতিকার চেয়ে ইতোপূর্বে পৌর প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনও করেছিলেন।
আজ শনিবার সকালে হোমনা পৌর মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক আহম্মেদ মোফাচ্ছের বলেন, বিল্ডিং কোড না মেনে ও অনুমোদন ছাড়া নির্মিত ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অনুমোদনবিহীন ভবনে অবিলম্বে অপসারণের নোটিশ দেওয়া হবে। সেটব্যাক রুল না মানলে বিধি অনুযায়ী বর্ধিত অংশ ভেঙে ফেলা হবে।
শিগগিরই ভবন নির্মাণ অনুমোদন পর্যালোচনা কমিটির সভা ডেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। নোটিশের পরও ভবন অপসারণ না করলে পৌরসভা উচ্ছেদ কার্যক্রম চালাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ মন্ত্রণালয়ে জানানো হবে। রাস্তার বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং পরবর্তী মাসিক সভায় এ নিয়ে আলোচনা