মো. কামাল হোসেন মোল্লা, হোমনা
হোমনা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানার ইন্সপেক্টর (তদন্ত) দীনেশ দাশগুপ্ত, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লাসহ অন্যান্য সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক প্রতিরোধ, হোমনা বাজারের যানজট নিরসনসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।