‘‘এমপির যুদ্ধ ঘোষণা, তবুও থামছে না ইয়াবার রমরমা বাণিজ্য—ময়নামতিতে বিপন্ন তরুণ সমাজ”

মারুফ আহমেদ।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী জনপদ ময়নামতি—যে এলাকা একসময় ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নঐতিহ্যের জন্য গর্ব করত, সেই জনপদ আজ ক্রমেই গ্রাস করছে ভয়াবহ সামাজিক ব্যাধি মাদক। প্রকাশ্যে ও আড়ালে প্রতিদিনই এখানে বিক্রি হচ্ছে মরণনাশা ইয়াবা ও গাঁজা। আর এই বিষাক্ত জালে আটকা পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, বেকার যুবক ও তরুণ প্রজন্ম।

স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরও বাস্তবে থামেনি এই অবৈধ বাণিজ্য। বরং দিন যত যাচ্ছে, ততই যেন বেপরোয়া হয়ে উঠছে মাদক কারবারিরা।

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
ময়নামতি ইউনিয়নের প্রায় প্রতিটি জনপদেই এখন সহজলভ্য হয়ে উঠেছে ইয়াবা। ফলে উঠতি বয়সী শিক্ষার্থী, বেকার তরুণ ও যুবসমাজ দ্রুত মাদকাসক্ত হয়ে পড়ছে। শুধু তরুণরাই নয়—বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের মধ্যেও অস্বাভাবিক হারে বাড়ছে মাদকসেবীর সংখ্যা।

অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে থাকলেও মাদক ব্যবসায়ীরা অবৈধ টাকার পাহাড় গড়ে তুলছে—গড়ে তুলছে বাড়ি, গাড়ি ও বিলাসী জীবন। সমাজের এই নির্মম বাস্তবতা অনেক পরিবারকেই নিঃশব্দ যন্ত্রণায় ডুবিয়ে দিচ্ছে।

জনবহুল এলাকায় ইয়াবার উন্মুক্ত বাজার
প্রায় লক্ষাধিক মানুষের বসবাস এই ময়নামতি ইউনিয়নে। অথচ স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের অন্তত ডজনখানেক স্থানে প্রকাশ্যেই চলছে ইয়াবা বিক্রি।

সরেজমিনে ঘুরে জানা যায়, সাহেবের বাজার থেকে রানী ময়নামতির প্রাসাদমুখী সড়ক ঘিরে রয়েছে মাদকের জমজমাট বেচাকেনা। সাহেবের বাজারে রয়েছে একাধিক ভাসমান ইয়াবা বিক্রেতা। আবার বাজার থেকে রানীর বাংলো পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিক্রেতারা নেশাগ্রস্তদের কাছে ইয়াবা সরবরাহ করছে প্রকাশ্যেই।

এছাড়া সিন্দুরিয়াপাড়া, রামপাল, ফরিজপুর, হরিনধরা, ঝুমুর, কাঠালিয়া, দেবপুর, শরীফপুর, শাহদৌলতপুর, কালাকচুয়া, নাজিরা বাজার, ঘোষনগর, বাজেবাহেরচর ও বাগিলারা গ্রামেও হাত বাড়ালেই মিলছে ইয়াবা—এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা।

দিন-রাত মাদকসেবীদের আনাগোনা
হরিনধরা গ্রামের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের আনাগোনা লেগেই থাকে। অনেকেই সরাসরি মাদক বিক্রেতাদের বাড়িতে গিয়ে ইয়াবা সেবন করছে।

স্থানীয়দের মতে, শুধু ময়নামতির বাসিন্দারাই নয়—দূর-দূরান্ত থেকেও অনেক মাদকসেবী নিরাপদ আশ্রয়ের খোঁজে এখানে এসে ভিড় করছে।

অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও
স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযোগ করেছেন—মাদক বিক্রির তথ্য দেবপুর ফাঁড়ি পুলিশকে জানালেও অনেক সময় তা উল্টো মাদক ব্যবসায়ীদের কাছেই পৌঁছে যায়। এতে করে তথ্যদাতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অনেক অভিভাবক জানান, পরিবারের কেউ মাদকাসক্ত হয়ে পড়লেও লোকলজ্জা ও ভয় তাদের মুখ বন্ধ করে রাখছে। কেউ প্রতিবাদ করলে হামলা কিংবা মামলার আশঙ্কায় থাকতে হয়।

এমনকি কখনো কেউ মাদকসহ ধরা পড়লেও নগদ লেনদেনের মাধ্যমে তারা পার পেয়ে যাচ্ছে—এমন অভিযোগও উঠেছে স্থানীয়দের কাছ থেকে।

মাসোহারা নেওয়ার অভিযোগ
এদিকে মোবাইল সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি মাদক বিক্রেতাদের কাছ থেকে মাসোহারা নিচ্ছেন—এমন অভিযোগও করেছেন এলাকাবাসী। ফলে অনেক সময় এসব অপরাধের তথ্য জনসমক্ষে আসে না।

এমপির হুঁশিয়ারির পরও তৎপরতা
গত ৩ ফেব্রুয়ারি বিকেলে সংসদ সদস্য হাজী জসিমের নির্দেশনায় ময়নামতি এলাকায় মাইকিং করে মাদক বিক্রেতাদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু সেই ঘোষণার পরও রানীর বাংলো রোড, সিন্দুরিয়াপাড়া, বাগিলারা, বাজেবাহেরচর, শাহদৌলতপুর ও ঘোষনগর এলাকায় মাদক বিক্রি ও সেবনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরজিত বড়ুয়া বলেন,
“মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সুনির্দিষ্টভাবে মাদক বিক্রেতাদের নাম-ঠিকানা দেয়, তাহলে দ্রুত অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।”

Hide quoted text
“এমপির যুদ্ধ ঘোষণা, তবুও থামছে না ইয়াবার রমরমা বাণিজ্য—ময়নামতিতে বিপন্ন তরুণ সমাজ”