জুলাই যোদ্ধাদের অসম্পন্ন ফাইল নিষ্পত্তি ও গেজেট প্রকাশের দাবিতে স্মারকলিপি

জুলাই যোদ্ধাদের দীর্ঘদিন ধরে অসম্পন্ন থাকা আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তি এবং যাচাই-বাছাই সম্পন্ন ব্যক্তিদের গেজেট প্রকাশের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) কুমিল্লার জুলাই আহত সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক আবু রায়হান, গেজেটেড জুলাই যোদ্ধা মনির হোসেন এবং গেজেটের অপেক্ষায় থাকা জুলাই যোদ্ধা আক্তার হোসেন, খলিলুর রহমান, আলমগীর, শহীদ ও আব্দুর রহিম।

তারুণ্যের জুলাই কুমিল্লা জেলার সংঠক আবু রায়হান গেজেট অপেক্ষমান ৫৪ জুলাই যোদ্ধার ফাইল গুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। তাছাড়া পূর্বের ১০৯ জনের তালিকা হতে বাদ পড়া ১৬ জনে ও বিগত সময়ে যে সকল জুলাই যোদ্ধারা আবেদন করেনি পুনরায় আবেদন গ্রহণ করে যাচাই-বাছাই সাপেক্ষে প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেট অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

স্মারকলিপিতে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন-এর পক্ষ থেকে নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়

1. প্রায় ২ বছর ধরে অসম্পন্ন থাকা জুলাই যোদ্ধাদের এমআইএস অন্তর্ভুক্তির কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে এবং অনধিক সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে।

2. এমআইএসভুক্ত ও যাচাই-বাছাই সম্পন্ন জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।

3. জেলা প্রশাসকের কার্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দপ্তরে আটকে থাকা আবেদন ও ফাইলের বর্তমান অবস্থা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এবং করণীয় লিখিতভাবে জানাতে হবে।

4. কোনো আবেদন বা ফাইল অসম্পূর্ণ থাকলে আবেদনকারীকে ঘাটতি কাগজপত্র ও পরবর্তী করণীয় লিখিতভাবে জানাতে হবে। ৫. প্রকৃত জুলাই যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।