রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের দাউদকান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাড়াগাঁও ও কৃষ্ণপুর এলাকায় বিএনপির গণসংযোগ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে পৌর বিএনপির নেতাকর্মীরা যোগ দেন। গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা মুখর হয়ে ওঠে।
নেতাকর্মীরা কুমিল্লা–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালান। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে পারলে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় ব্যাপক উন্নয়ন হবে। তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।