গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া
অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার দুই উপজেলায় চারটি ভেন্যুতে প্রায় ১৪ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন, , ফাউন্ডেশনের উপদেষ্টা বদরুল হাসান লিটন (যুগ্মসচিব), মোহাম্মদ সাইফুল হাসান (যুগ্মসচিব), চেয়ারম্যান অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম, মহাসচিব অধ্যাপক কামরুল হাসান নাসিম প্রমূখ।
প্রথম ভেন্যু ছিল বুড়িচং উপজেলার গোপিনাথপুরের পীরযাত্রাপুরে এমপি মহোদয়ের বাড়িতে। সকাল ৯টায় মোহাম্মদ সাইফুল হাসান কর্মসূচির উদ্বোধন করেন এবং এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম। এখানে প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দ্বিতীয় ভেন্যু ছিল বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ। সকাল ১০টায় বদরুল হাসান লিটন ও মোহাম্মদ সাইফুল হাসান যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম। এখানে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
তৃতীয় ভেন্যু ছিল ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ। সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, বহুশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম, অধ্যক্ষ মো. আলতাফ হোসেন ও আবু ইউসুফ পাখি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু। এখানে প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চতুর্থ ভেন্যু ছিল বুড়িচং উপজেলার মোকাম এলাকার নিমসার জনাব আলী কলেজ। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল হাসান, অ্যাডভোকেট শরিফ, নুর আহমেদ, জিল্লুর রহমান ও অ্যাডভোকেট জহিরসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। এখানে প্রায় ২০০ পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন, ইউনুস পরিবার, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট কমিউনিটি, কর্ণফুলী শিপ বিল্ডার্স, হ্যাভেন্স লাইট লিমিটেড, পারটেক্স গ্রুপ, নুরের আলো ফাউন্ডেশন ও জয়নাল আবেদিন ফাউন্ডেশনসহ বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।