হোমনা সরকারি কলেজের শিক্ষকদের সাথে এমপি সেলিম ভূইয়ার মতবিনিময়

মো. কামাল হোসেন মোল্লা, হোমনা

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া হোমনা সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার কলেজের অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভূইয়া।

সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফেরদৌস মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সেক্রেটারি ভিপি মোজাম্মেল হক মুকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় কলেজের বিদ্যমান সমস্যা, অবকাঠামো এবং শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় শিক্ষকরা এমপিকে অবহিত করেন। প্রতিক্রিয়ায় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া কলেজের সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।