গুনাইঘর উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সৌজন্যে শিক্ষার্থীদের উপহার প্রদান

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাহাস গ্রামে অবস্থিত রেডিয়ান্ট ফিউচার মডেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে। গুনাইঘর উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সৌজন্যে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আবুল কালাম আজাদ বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধা বিকাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখতে আমি সর্বদা সচেষ্ট থাকব।”

এসময় উপস্থিত ছিলেন গুনাইঘর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শাম মিয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম, যুবদল নেতা ফরহাদ হোসেন, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, বিএনপি নেতা বিল্লাল হোসেন ভূঁইয়া, কামাল হোসেন, কাওছার আহমেদ ও ধনু মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছফিউল্লাহ এবং সঞ্চালনা করেন বিল্লাল হোসেন মাস্টার।
পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বিভিন্ন উপহার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।