সৈয়দ সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার

কুমিল্লায় সৈয়দ সমাজকল্যাণ সংস্থার পরিচালনা কমিটির উদ্যোগে দরিদ্র ও অসহায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১.৩০ টায় সংস্থার কার্যালয়ে এই উপহার প্রদান করা হয়। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিশুকে বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক আশিকুল আমিন, পিডিবি কুমিল্লার সাবেক প্রকৌশলী আব্দুল মান্নান, সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আতিকুর রহমান, সৈয়দ স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা আকতার, সদস্য সৈয়দা খাদিজা আকতার ও সৈয়দা ফাতেমা আকতার।

এসময় আশিকুল আমিন বলেন, আজকে একটা মহৎ কাজ দিয়ে দিনটি শুরু করতে পেরেছি সেইজন্য আমি আল্লাহর কাজে শুকরিয়া আদায় করছি। সৈয়দ সমাজ কল্যাণ সংস্থার এটা খুব ভালো একটা উদ্যোগ। যেটা ওনারা করেছেন এটা সবার পক্ষে করা সম্ভব না। এই সেবা থেকে কোন লাভ হবে এই মানসিকতা কখনো আমি উনাদের মধ্যে দেখিনি। উনাদের এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করছি।

আব্দুল মান্নান বলেন, এই স্কুলটার কথা জানতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই সেবামূলক কাজটি উনারা করে যাচ্ছেন এই জন্য আমরা উনাদেরকে ধন্যবাদ জানায়। এই সেবাটা স্রেফ আল্লাহ তায়া’লার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি অভিভাবকদের বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে বোঝা মনে করবেন না। তাদের যত্ন নিবেন।

সৈয়দ আতিকুর রহমান বলেন, প্রতিবারের মতো এই বছরও আমরা এই কার্যক্রমের আয়োজন করেছি। এই বছর আমরা ২০ জন শিশুকে ঈদ উপহার প্রদান করেছি। আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে। এখানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।