কালীর বাজারে চেয়ারম্যান প্রার্থী ফয়েজ মুন্সী’র বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ, মাদকমুক্ত কালীর বাজার গড়ার অঙ্গীকার

তামীম আহাম্মেদ।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী’র উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোডাউন, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মোটরসাইকেলের বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাটবাজার ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করেন তিনি। এ সময় নির্বাচিত হলে কালীর বাজার ইউনিয়নকে মাদকমুক্ত, নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই চেয়ারম্যান প্রার্থী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউন শুরু করেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী ।

শোডাউনটি কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন; আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব “ইনশাআল্লাহ”