হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট:

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি শেখ হাসিনার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতার বার্তা দিতে এক বছর আগের একটি অডিও ক্লিপ প্রচার করা হয়েছে বলে দাবি উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Bangladesh Awami League’ থেকে ওই অডিও ক্লিপটি প্রকাশ করা হয়।

তবে প্রচারিত অডিওটি সাম্প্রতিক নয়, বরং এক বছর আগের বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।